• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

নিরাপত্তা ও মর্যাদায় আপস নয়: উপদেষ্টার সঙ্গে বৈঠকেও ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

January 23, 2026
in খেলা, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
নিরাপত্তা ও মর্যাদায় আপস নয়: উপদেষ্টার সঙ্গে বৈঠকেও ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | ঢাকা
আপডেট: ৭ জানুয়ারি ২০২৬, ১৯:১৩

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থান থেকে একচুলও সরেনি বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না সরকার।

বৈঠক শেষে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত নয়। তাঁর ভাষায়, “বাংলাদেশের সম্মান ও মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে আগ্রহী নই। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই—কিন্তু সেটা আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায়।”

আইসিসির আশ্বাসেও সন্তুষ্ট নয় বাংলাদেশ

এর আগে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে আয়োজনের অনুরোধ জানানো হয়। জবাবে আইসিসি জানিয়েছে, ভারতে নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো ঝুঁকি নেই এবং বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে তারা প্রস্তুত।

আইসিসির ই-মেইলে আরও বলা হয়, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে তা বিসিবিসহ সব বোর্ডকে জানানো হবে। এরপর বিসিবির কোনো মতামত বা পর্যবেক্ষণ থাকলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।

তবে আইসিসির এই বক্তব্যে আশ্বস্ত নন ক্রীড়া উপদেষ্টা। অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আইসিসির চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যে গভীর নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, সেটা তারা পুরোপুরি অনুধাবন করতে পারেনি। এটা শুধু নিরাপত্তার বিষয় নয়, জাতীয় অবমাননার প্রশ্নও জড়িত।”

মোস্তাফিজ ইস্যু টেনে প্রশ্ন তুললেন উপদেষ্টা

ভারতে খেলতে না যাওয়ার যুক্তির পক্ষে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাও তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, “এই ঘটনাই প্রমাণ করে সেখানে পরিস্থিতি কতটা অনিশ্চিত। আমরা বৃহত্তর রাজনৈতিক বা সাম্প্রদায়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না।”

আবার আইসিসিকে চিঠি দেবে বিসিবি

অধ্যাপক আসিফ নজরুল জানান, খুব শিগগিরই বিসিবি আবারও আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে ই-মেইল করবে। তিনি বলেন, “আমাদের অবস্থান প্রথমে আইসিসিকে বোঝানো। আমাদের যুক্তিগুলো শক্ত, বাস্তবভিত্তিক। আমরা আশা করি, আইসিসি নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবে এবং বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বকাপ খেলতে চাই—এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে পরিস্থিতি কী দাঁড়ায়, সেটার ওপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আমাদের অবস্থান পরিষ্কার—ভারতে খেলার পরিবেশ নেই।”

বিসিবির অবস্থান: সরকারের নির্দেশনাই চূড়ান্ত

সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, খেলোয়াড়দের বাইরেও সাংবাদিক, সমর্থক ও স্পনসরসহ বড় একটি বহর বিশ্বকাপ উপলক্ষে সফরে যায়। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের একার পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, “বিদেশ সফরের ক্ষেত্রে আমাদের সরকারী অনুমোদন লাগে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।”

আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের নজির আগেও আছে উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, “হাইব্রিড বিশ্বকাপের ধারণাটাই এসেছে নিরাপত্তা বিবেচনায়। আমরা বিশ্বাস করি, আমাদের যুক্তিগুলো যথেষ্ট শক্ত এবং সেগুলো আমরা আইসিসির সামনে তুলে ধরতে পারব।”

সম্পর্কিত সংবাদ

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

May 11, 2026
কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

April 6, 2026
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

April 3, 2026
অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

April 3, 2026
Next Post
মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে হঠাৎ হিন্দুত্ববাদী বিক্ষোভ

মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে হঠাৎ হিন্দুত্ববাদী বিক্ষোভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC