ডেস্ক রিপোর্ট : মালদ্বীপের রাজধানী মালে-তে একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এবি রাজ্জাক (৩২) নামের এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ।
নিহত রাজ্জাকের পাসপোর্ট নম্বর এ১৮৭৩৮২২১। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামের বাসিন্দা মেরাজ মিয়ার ছেলে।
হাইকমিশন জানায়, রাজ্জাকের মৃত্যুর বিষয়টি তদন্তে মালদ্বীপের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। একই সঙ্গে মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে হাইকমিশন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সক্রিয়ভাবে কাজ করছে।
নিহতের আত্মীয় মো. মিজান গণমাধ্যমকে জানান, প্রায় ছয় মাস আগে জীবিকার তাগিদে রাজ্জাক মালদ্বীপে যান। সেখানে তিনি রাজধানী মালের একটি ভারতীয় খাবারের হোটেলে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
















