দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে এক হাজার ৫০ টাকা । এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, আগামীকাল রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হবে।















