মিজানুর রহমান মুন্না,ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাছির (৪০) নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত জামাল শাহনগর বশরত আলী মিস্ত্রি বাড়ির মৃত আবুল খায়েরের পুত্র। আহত নাছির একই এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বহিরাগত কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তার মৃত্যু হয়। আহত নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

















