টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও এক পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাতকুড়া–নলুয়া সড়কের বাসাইল এমদাদ–হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার সময় তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বাসাইল কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি এক পথচারীর ওপর উঠে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও ওই পথচারীর মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হন।
আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
















