খেলা ডেস্ক | প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬
সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি আইসিসিকে (ICC) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না বলে “ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল” আখ্যা দিয়েছেন। তিনি আইসিসির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতীয় প্রভাব এবং নিরপেক্ষতার প্রশ্নও তোলেন।
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির অবস্থানকে কেন্দ্র করে বিশ্ব ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছে। আফ্রিদি মনে করেন, “আইসিসি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, ওটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। এ বিষয়টি আমাদের সবাইকে দেখতে হবে।”
আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি দায়িত্ব গ্রহণের আগে বিসিসিআইয়ের উচ্চপদে ছিলেন, আফ্রিদির এই মন্তব্যকে আরও প্রাসঙ্গিক করে তোলে। আফ্রিদি বলেন, “বর্তমানে আইসিসির চেয়ারম্যান ভারতের হাতেই আছে। ভারত অনেক টাকা বিনিয়োগ করছে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের প্রভাব স্পষ্ট।”
বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনে বিসিসিআইয়ের চাপের কথাও উল্লেখ করে আফ্রিদি বলেন, “বিসিসিআই চাপে আছে; তারা পাকিস্তান বা অন্যান্য দেশের সঙ্গে খেলতে চায়, খেলোয়াড়দের অভিজ্ঞতা দিতে চায়, কিন্তু সবশেষে সব সমস্যা মোদি সরকারের দিকে আসে। মোদি যেমনভাবে ভারতকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু বানিয়েছে, ক্রিকেটের মাধ্যমেও তার প্রভাব অনুভূত হচ্ছে।”
















