নগরীর খুলশী থানাধীন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি আবাসিক হল থেকে উপমা দত্ত নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ আবাসিক হল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত উপমার বাড়ি মাগুরা জেলায়। তিনি সিভাসুর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম দৈনিক আজাদীকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং শুক্রবার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
















