ইরানে সরকারবিরোধীদের বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। বাড়ছে নিহতের সংখ্যা । এমন পরিস্থিতিতে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই।
তিনি টুইটারের পোস্টে উল্লেখ্য করেন , ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে সে দেশের জনগণ। খবর আলজাজিরার।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মঙ্গলবার মালালা ইউসুফজাই লিখেছেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে সে দেশের জনগণই—যেখানে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব থাকা জরুরি; কোনো বিদেশি শক্তি বা দমনমূলক শাসনব্যবস্থা নয়। তিনি বলেন, ইরানের চলমান বিক্ষোভকে শিক্ষা ও জনজীবনের সব ক্ষেত্রে নারী ও মেয়েদের স্বাধীনতার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত রাষ্ট্রীয় বিধিনিষেধ থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। মালালার ভাষায়, বিশ্বের সব জায়গার মেয়েদের মতো ইরানি মেয়েরাও মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে চান।
এদিকে দীর্ঘ দুই সপ্তাহ ধরে চলা নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ইরান। এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
















