ছড়িয়ে পড়া বিক্ষোভে ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির এক সরকারি কর্মকর্তা এই দাবি করেন।
ইরানের ওই সরকারী কর্মকর্তা বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী উভয় পক্ষের মৃত্যুর জন্য দায়ী ‘সন্ত্রাসীরা’। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।
এর আগে একটি মানবাধিকার সংস্থা ইরানে বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার হওয়ার কথা জানায়। কয়েক দিন ধরে রাজধানী তেহরানে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে।
















