ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে বিপিএলের এবারের আসরের প্লে-অফ নিশ্চিত করলো রংপুর রাইডার্স। এদিকে হেরে এবারের বিপিএল থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
৯ ম্যাচে ঢাকার পয়েন্ট ৪, রংপুরের ১০। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে, তবে শেষ চারের সমীকরণ এখানেই শেষ। আগেই প্লে–অফে জায়গা করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।
স্কোরকার্ড :
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮১/৪ (ম্যালান ৭৮, হৃদয় ৬২; সাইফউদ্দিন ২/ ৩৩)। ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৭০/৭ (সাইফউদ্দিন ৫৮*, উসমান ৩১, মিঠুন ২৫; রানা ৩/১১, আশরাফ ২/৪৩)। ফল: রংপুর রাইডার্স ১১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।
















