• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Saturday, June 6, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

ইসি ‘সেটেলড’ নির্বাচনের দিকে যাচ্ছে: অভিযোগ এনসিপির

January 24, 2026
in নির্বাচন, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ইসি ‘সেটেলড’ নির্বাচনের দিকে যাচ্ছে: অভিযোগ এনসিপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দায়সারা ও পূর্বনির্ধারিত বা ‘সেটেলড’ নির্বাচনের দিকে এগোচ্ছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, রোববার আপিল শুনানির শেষ দিন। যদি ঋণখেলাপি কিংবা দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, তবে এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে। তাঁর ভাষায়, প্রয়োজনে নির্বাচন কমিশন পুনর্গঠন করে হলেও একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। কোনোভাবেই জনগণের ওপর ‘যেনতেন’ নির্বাচন চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনে শুনানিকালে এনসিপির আইনি টিমকে ‘ব্লাডি সিটিজেন’ বলে কটূক্তি করা হয়েছে। তিনি বলেন, “আমরা গর্বের সঙ্গে বলছি—আমরা এই দেশের ব্লাডি সিটিজেন। কিন্তু যারা বিদেশি নাগরিকত্ব নিয়ে দেশ শাসন করতে চায়, তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না।” জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল হিসেবে এনসিপি কোনো বিদেশি নাগরিক বা দুর্নীতিবাজকে নির্বাচনের সুযোগ দেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

দলের আইনি সহায়তা উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা অভিযোগ করেন, আপিল শুনানিতে নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, কমিশনের দায়িত্ব আইন প্রয়োগ করা; সংবিধানের ব্যাখ্যা দেওয়া নয়। সংবিধানের ব্যাখ্যার এখতিয়ার একমাত্র সুপ্রিম কোর্টের। অথচ কমিশন নিজ সীমা অতিক্রম করে দ্বৈত নাগরিকদের পক্ষে অবস্থান নিচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নাগরিকত্ব ত্যাগের আবেদন গৃহীত হওয়ার প্রমাণপত্র বাধ্যতামূলক হলেও কমিশন অনেক ক্ষেত্রে কেবল হলফনামার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে তিনি কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। একই অভিযোগ থাকা সত্ত্বেও চট্টগ্রামের আসলাম চৌধুরীর ক্ষেত্রে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন তিনি।

জহিরুল ইসলাম আরও অভিযোগ করেন, সরকারি চুক্তিতে সম্পৃক্ত থাকার পরও ময়মনসিংহ-১১ আসনে এক বিএনপি নেতার প্রার্থিতা বহাল রাখা হয়েছে। শুনানির সময় বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু এনসিপির আইনি টিমের প্রতি অশালীন আচরণ ও গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির মোট ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, যা দলটির ‘পরিচ্ছন্ন রাজনীতির’ প্রমাণ। অবৈধ সুবিধা নিয়ে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তা নির্বাচনী এলাকা ও রাজপথে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন দলটির নেতারা। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানের পর কোনো প্রতিষ্ঠানকেই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলমসহ কেন্দ্রীয় নেতারা।

সম্পর্কিত সংবাদ

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

May 11, 2026
কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

April 6, 2026
অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

April 3, 2026
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

March 27, 2026
Next Post
এবার নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রসে নজর ডোনাল্ড ট্রাম্পের

এবার নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রসে নজর ডোনাল্ড ট্রাম্পের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC