সপ্তমবারের মত উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইয়াওয়েরি মুসেভেনি। শনিবার এ তথ্য জানিয়েছে উগান্ডার নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৮১ বছর বয়সী মুসেভেনি মোট ভোটের ৭১ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়ে সপ্তমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪৩ বছর বয়সী ববি ওয়াইন কে পরাজিত করেছেন মুসেভেনি। ববি ওয়াইন মোট ভোটের মাত্র ২৪ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন।
এদিকে গতকাল উগান্ডার বিরোধী নেতা ববি ওয়াইনকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে দেশটির সেনাবাহিনী।
জানা যায়, ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, উগান্ডার রাজধানী কাম্পালায় ওয়াইনের বাসভবনে একটি সেনা হেলিকপ্টার অবতরণ করে এবং তাকে জোরপূর্বক অজ্ঞাত গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
















