• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

বিদেশি বিনিয়োগ হারানোর জোয়ার থামছেই না ভারতে; রুপির দরপতন অব্যাহত

January 24, 2026
in অর্থনীতি, আন্তর্জাতিক
Reading Time: 1 min read
A A
0
ভারতে হিন্দু চরমপন্থীদের নতুন লক্ষ্য খ্রিস্টান সম্প্রদায়

ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ সরে যাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। গত বছর বড় অঙ্কের বিনিয়োগ প্রত্যাহারের পর নতুন বছরেও পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির দরপতন চলছেই।

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১ লাখ ৬৬ হাজার কোটি রুপি তুলে নিয়েছেন। চলতি ২০২৬ সালের প্রথম আড়াই সপ্তাহেই তারা আরও ২২ হাজার ৫৩০ কোটি রুপি বিনিয়োগ প্রত্যাহার করেছেন।

তবে ইকোনমিক টাইমস জানিয়েছে, বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের একটি বড় অংশ ভারতের স্থানীয় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুষিয়ে দিচ্ছেন। নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারে প্রায় ৩৪ হাজার ৭৬ কোটি রুপি বিনিয়োগ করেছেন।

বাজার বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রত্যাশিত বাণিজ্যচুক্তি না হওয়া এবং ডলারের বিপরীতে রুপির ধারাবাহিক দরপতন বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, বাজারে নতুন নীতিগত প্রণোদনা বা আস্থা সৃষ্টির উদ্যোগ না নেওয়া হলে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের ধারা অব্যাহত থাকতে পারে। তবে তারা আশা করছেন, ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে।

বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘমেয়াদে ভারতের মতো উদীয়মান অর্থনীতির বাজারে প্রবৃদ্ধির সম্ভাবনা এখনও শক্তিশালী। ফলে স্বল্পমেয়াদে শেয়ার বিক্রি হলেও বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে ভারতের বাজার থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেবেন না। বিনিয়োগ ফের শুরু হলে আবারও সেনসেক্স ও নিফটির সূচকে ঊর্ধ্বগতি দেখা যেতে পারে।

এদিকে ভারতের মুদ্রা রুপির দরপতন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ডিসেম্বরেই ডলারের বিপরীতে রুপির দর ৯০ ছাড়িয়ে যায়। চলতি জানুয়ারিতে রুপি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে প্রতি ডলারে ৯০ দশমিক ৮৯ রুপি ছুঁয়েছে। সর্বশেষ রোববার রুপির দর ছিল প্রতি ডলারে ৯০ দশমিক ৮৭।

গত বছরের শুরু থেকেই রুপির মান ক্রমাগত দুর্বল হতে থাকে। বছরের শেষ দিকে এসে তা আরও তীব্র হয় এবং নতুন বছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি নিয়ে অনিশ্চয়তা এই দরপতনের অন্যতম প্রধান কারণ।

বিশেষজ্ঞরা আরও বলছেন, আমদানিকারকদের মধ্যে ডলার কেনার চাপ বাড়ায় রুপির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। ডলারের বিপরীতে রুপির দর ৮৯ ছাড়ানোর পর থেকেই মুদ্রাটি কার্যত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা হারিয়েছে।

ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৫ শতাংশ। এর ফলে গত বছর এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার তালিকায় শীর্ষে উঠে আসে রুপি। শুধু ডলার নয়, ব্রিটিশ পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন ও চীনা ইউয়ানের বিপরীতেও রুপির দর কমেছে।

সম্পর্কিত সংবাদ

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সফটওয়্যার সংকট: রাফেল চুক্তিতে ভারত কেন পূর্ণ মূল্য দিয়েও অর্ধেক বিমান পাচ্ছে

সফটওয়্যার সংকট: রাফেল চুক্তিতে ভারত কেন পূর্ণ মূল্য দিয়েও অর্ধেক বিমান পাচ্ছে

April 6, 2026
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে : ট্রাম্প

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে : ট্রাম্প

April 6, 2026
ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

March 24, 2026
ইসরায়েলে বৃষ্টির মতো নামছে ইরানি ক্ষেপণাস্ত্র, ১০ ঘণ্টায় ৭ দফা হামলা

ইসরায়েলে বৃষ্টির মতো নামছে ইরানি ক্ষেপণাস্ত্র, ১০ ঘণ্টায় ৭ দফা হামলা

March 24, 2026
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

ইরান আগে ফোন করেছে, আমি করিনি: ট্রাম্প

March 24, 2026
Next Post
ঢাকা–ইসলামাবাদ প্রতিরক্ষা সমীকরণে নতুন অধ্যায়: বাংলাদেশকে জেএফ–১৭ যুদ্ধবিমান দিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তানও

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC