পাকিস্তানের ইসলামী সংগীতশিল্পী জনপ্রিয় নাত খাঁ হাফেজ তাহের কাদেরী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২১ ও ২২ জানুয়ারি চট্রগ্রামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসবেন বলে জানা যায়।
হাফেজ তাহের কাদেরীর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এই তথ্য নিশ্চিত হয়েছে ডিপ্লোটিক বাংলা। শনিবার এক পোস্টে এই তথ্য জানান তিনি। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথমবারের মত বাংলাদেশে এসেছিলেন। গতবার ঢাকা,দিনাজপুর এবং রংপুরে প্রোগ্রাম করলেও চট্টগ্রামে এবার প্রথমবারের মত প্রোগ্রাম করতে যাচ্ছেন।
উল্লেখ্য, পাকিস্তানের মত বাংলাদেশেও হাফেজ তাহের কাদেরী অনেক জনপ্রিয়।
















