• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

নতুন পে-স্কেল বাস্তবায়ন অনিশ্চিত: তহবিল জ্বালানি ভর্তুকি ও কৃষিঋণ মওকুফে ব্যয়

March 14, 2026
in চাকরি, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
নতুন পে-স্কেল বাস্তবায়ন অনিশ্চিত: তহবিল জ্বালানি ভর্তুকি ও কৃষিঋণ মওকুফে ব্যয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাজেটে এ খাতে সংরক্ষিত ৪০ হাজার কোটি টাকার প্রায় পুরোটা ইতোমধ্যে জ্বালানি ভর্তুকি ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জরুরি খাতে ব্যয় করা হয়েছে বলে জানা গেছে।

অর্থ বিভাগের সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে সংরক্ষিত ৪০ হাজার কোটি টাকার মধ্যে ৩৯ হাজার ৩৮ কোটি ৭ লাখ টাকা ইতোমধ্যে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের অস্থিরতার কারণে জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় সামাল দিতে ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুদ ও মূল অর্থ পরিশোধে সহায়তার জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই অর্থ ব্যয় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র পরিবারের নারী সদস্যদের মাসিক সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এ প্রকল্পে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খাতে অর্থ ব্যয় হওয়ায় বেতন কমিশনের জন্য সংরক্ষিত তহবিলের প্রায় পুরোটা ব্যবহৃত হয়ে গেছে। ফলে মোট বরাদ্দের মধ্যে এখন অবশিষ্ট রয়েছে মাত্র ৯৬১ কোটি ৯৩ লাখ টাকা।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর ফলে সরকারকে অতিরিক্ত ব্যয় করতে হয়েছে, যা বেতন কমিশনের জন্য রাখা অর্থ ব্যবহারে প্রভাব ফেলেছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নে বিপুল অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, যা বর্তমান বাজেট কাঠামোর মধ্যে জোগান দেওয়া কঠিন। ফলে চলতি অর্থবছরে কমিশন বাস্তবায়নের সম্ভাবনা খুবই সীমিত বলে মনে করা হচ্ছে।

এ পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা আশা করছেন, পুরো কমিশন বাস্তবায়ন সম্ভব না হলেও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় আংশিক কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে।

সম্পর্কিত সংবাদ

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

May 11, 2026
কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

April 6, 2026
অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

April 3, 2026
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

March 27, 2026
Next Post
হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের ট্যাংকার আটকাবে না ইরান

রাশিয়া থেকে অর্ধেক দামে তেল আমদানির অনুমোদন, লাগবে না জাহাজ ভাড়াও

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC