• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Wednesday, June 3, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

পাম্পগুলোতে দীর্ঘ সারি, কর্তৃপক্ষ বলছে সংকট নেই

March 24, 2026
in অর্থনীতি, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0

এখনো চলছে ঈদের ছুটি। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যদিও রাজধানীর বেসরকারি ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ঈদের ছুটিতে তিন দিন বন্ধ থাকার পর আজ থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে। কোথাও কোথাও গ্রহীতাদের একটি নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে।

এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে। সরকারের সঙ্গে সুর মিলিয়ে রাজধানীর সরকারি পাম্পগুলোর কর্মকর্তারাও বলছেন, সরবরাহ স্বাভাবিক আছে। অবশ্য কেউ কেউ স্বীকার করেছেন, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর পাম্পগুলোতে গ্রহীতাদের ভিড় কিছুটা বেড়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সরজমিনে ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে সারিতে দাঁড়িয়ে থাকা ভোক্তা, পাম্প কর্মকর্তা, কর্মচারী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।

দুপুরে শাহবাগের পূর্বাচল ট্রেডার্স ও আসাদ গেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনে গিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর থেকেই তেল আসতে শুরু করেছে। আর শাহবাগে থাকা সরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান মেঘনা মডেল সার্ভিস সেন্টারে গিয়ে জানা যায়, পাম্পটিতে প্রতিদিন সকাল ৭টা থেকেই তেল পাওয়া যাচ্ছে। তবে রাজধানীর বিভিন্ন বেসরকারি পাম্পে দুপুর পর্যন্ত তেল না থাকায় তার চাপ পড়েছে সরকারি পাম্পগুলোতে। এর ব্যতিক্রম ছিল না মডেল মেঘনা সার্ভিস সেন্টারেও। দুপুরে সেখানে অকটেন ও পেট্রোলের জন্য প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তিন দিন পর পাম্পে অকটেন ও পেট্রোল আসার কথা জানিয়ে পূর্বাচল ট্রেডার্সের সুপারভাইজার মোহাম্মদ আলী স্ট্রিমকে বলেন, “আজ দুপুর সাড়ে ১২টার দিকে অকটেন ও পেট্রোল আসছে। আমরা ১টার দিক থেকে অকটেন ও পেট্রোল দিতে শুরু করেছি।”

একই পাম্পের আরেক কর্মচারী বলেন, “এখনো তেল কতটুকু দেব তার নির্দেশনা পাওয়া যায়নি। আমরা আপাতত মোটরবাইকের ক্ষেত্রে ৫০০ টাকার, আর প্রাইভেটকারগুলোর ক্ষেত্রে ১০-১৫ লিটার দিচ্ছি।”

পূর্বাচল ট্রেডার্সে অকটেন নিতে আসা কেএফসির এক ডেলিভারি ম্যান বলেন, “আমি ১৫-২০ মিনিট লাইনে দাঁড়ানোর পরই বাইকে অকটেন নিতে পেরেছি।” একই পাম্পে অকটেন নিতে আসা সোহান নামে একজন বলেন, “আমি মাত্র ৫ মিনিট আগে লাইনে দাঁড়াই। আমার আগে দুটি গাড়ি ছিল তাই দ্রুত পেয়ে যাই।”

আসাদ গেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ফাত্তা আলম বলেন, “দুপুর সাড়ে ১২টার পর পাম্পে তেল আসছে। মূলত আজকের চাপ সামাল দিতে ডিপোতে থাকা তেল দেওয়া হচ্ছে। তাই গাড়ির ক্ষেত্রে এখন সর্বোচ্চ ২০০০ টাকার এবং বাইকের ক্ষেত্রে ৪০০ টাকা পর্যন্ত তেল দিতে পারছি।” তিনি আরও বলেন, “এই কয়দিন বন্ধ থাকার কারণেই প্রধানত তেলের এত সমস্যা হয়েছিল। আগামীকাল তেল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, ইনশাল্লাহ।”

নির্ধারিত পরিমাণে তেল সরবরাহের বিষয়টি ফুটে উঠেছে পাম্পটিতে তেল নিতে আসা আলমগীরের বক্তব্যেও। তিনি বলেন, “আমি লেক রোড থেকে সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ৪০০ টাকার তেল পেয়ে হতাশ লাগছে। মোটরসাইকেলের জন্য এক পাশে লাইন থাকায় এত সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে।” একই পাম্পে গাড়ির তেল নিতে আসা জামিল জানান, তিনি প্রায় ঘণ্টাখানেকের বেশি লাইনে দাঁড়িয়েছিলেন। পরে সর্বোচ্চ ২ হাজার টাকার তেল নিতে পেরেছেন।

অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে সরকারি শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারে। এটি মেঘনা পেট্রোলিয়ামের প্রধান প্রতিষ্ঠান। পাম্পটির অ্যাকাউন্টসে থাকা মোহাম্মদ মীর আজীম বলেন, “সরকারি পাম্প হওয়ায় আমাদের পাম্পে কখনোই তেলের কোনো প্রকার সংকট হয়নি। সরকার নির্ধারিত সীমা অনুযায়ী প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আমরা তেল সরবরাহ করে থাকি।” তিনি আরও বলেন, “গতকাল পত্রিকায় তেলের সংকট নিয়ে নিউজ প্রকাশ হওয়ার পর থেকে আমরা সকাল থেকে অনেক প্রেশারে ছিলাম। সিরিয়াল অনুযায়ী সবাইকে তেল সরবরাহ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল। সকালে কাঁটাবন পর্যন্ত গাড়ি ও মোটরবাইকের সিরিয়াল ছিল। তবে আমাদের পাম্পে সকাল থেকে যাঁরাই আসছেন তাঁরা সবাই হাসিমুখেই ফিরে গেছেন।”

এদিকে মেঘনা মডেল সার্ভিস সেন্টার পাম্পে অপেক্ষারত মোটরসাইকেল আরোহী নাবিল জানান, প্রথমে তিনি নীলক্ষেতে থাকা পাম্পে যান। সেটি বন্ধ থাকায় এখানে এসে প্রায় ১ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁর সামনে ৪-৫টি মোটরবাইক আছে। তিনি আশাবাদী অকটেন পাবেন। আরেক মোটরবাইকার তুষার বলেন, “৪৫ মিনিট আগে আমি শাহবাগে এই লাইনে দাঁড়াই। সেখান থেকে পাম্পের মুখে এসে মনে হচ্ছে তেল নিয়ে যেতে পারব।”

আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

তেলের সরবরাহ নিয়ে কথা বলতে আজ রাত পৌনে ৮টার দিকে মন্ত্রণালয়ের উপসচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনকে ফোন করা হলে তিনি এই ব্যাপারে কোনো কথা না বলে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তাকে ফোন দিতে বলেন। পরে জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বলেন, “গত বছরের তুলনায় এ বছর জ্বালানি তেলের পরিমাণ বেশি আমদানি করা হয়েছে। যদিও এবছর গ্রাহকদের চাহিদা বেশি থাকার ফলে সমস্যা বেশি তৈরি হচ্ছে।” পাম্পগুলোর সীমিত তেল সরবরাহ প্রসঙ্গে তিনি দাবি করেন, পাম্প মালিকরা হয়তো সবাইকে দিতে গিয়ে নির্ধারিত পরিমাণে তেল সরবরাহ করছেন।

সম্পর্কিত সংবাদ

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

May 11, 2026
কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

April 6, 2026
অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

April 3, 2026
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

March 27, 2026
Next Post
যুদ্ধ শুরুর পর ইরানে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার: আইআরজিসি!

যুক্তরাষ্ট্র বলছে সংলাপ চলছে, ইরান সরাসরি নাকচ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC