• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

কান ধরে উঠবস: দুঃখপ্রকাশ করে ডাকসু ছাড়লেন সর্বমিত্র চাকমা

January 26, 2026
in রাজনীতি, শিক্ষা
Reading Time: 1 min read
A A
0
কান ধরে উঠবস: দুঃখপ্রকাশ করে ডাকসু ছাড়লেন সর্বমিত্র চাকমা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে সংঘটিত এক বিতর্কিত ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে তিনি ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামের একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে সর্বমিত্র চাকমা জানান, শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতিকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। তার ভাষায়, এই অনিয়ন্ত্রিত প্রবেশের কারণে নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো একাধিক ঘটনা ঘটেছে।

তিনি অভিযোগ করেন, বিষয়টি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাঠ এলাকায় সিসিটিভি বসানো, নিরাপত্তা জোরদার কিংবা বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে আরও বলা হয়, বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে মাঠে প্রবেশ করে। একাধিকবার নিষেধ করার পরও তারা তা অমান্য করে এবং বাধা দিলে কখনো কখনো ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়। এতে শিক্ষার্থী ও স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলে মন্তব্য করেন সর্বমিত্র চাকমা।

ঘটনার প্রসঙ্গে তিনি স্বীকার করেন, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে তিনি তাদের কান ধরে উঠবস করান, যা তার পক্ষ থেকে অনুচিত ছিল। এ ধরনের আচরণ তার প্রত্যাশিত ছিল না উল্লেখ করে তিনি নিঃশর্তভাবে ক্ষমা চান।

একই পোস্টে তিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। তার ভাষায়, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত; কোনো ক্ষোভ বা চাপের ফল নয়। শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলেন, তা পূরণ করতে না পারার দায় নিজ কাঁধে নিয়েই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
চবি উপাচার্যের সঙ্গে ছাত্রসেনার সৌজন্য সাক্ষাৎ: ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান

চবি উপাচার্যের সঙ্গে ছাত্রসেনার সৌজন্য সাক্ষাৎ: ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান

April 3, 2026
হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

March 24, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

ডা. শফিকুর রহমানের অভিনব দাবি: উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ চান!

March 10, 2026
ইফতার মাহফিলের বদলে ক্যারিয়ার কর্মশালা, ব্যতিক্রমী আয়োজন যুল ইয়ামিনের

ইফতার মাহফিলের বদলে ক্যারিয়ার কর্মশালা, ব্যতিক্রমী আয়োজন যুল ইয়ামিনের

March 9, 2026
এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

March 9, 2026
Next Post
‘না’ ভোটই চাই—‘হ্যাঁ’ মানবেন না: জি এম কাদের

‘না’ ভোটই চাই—‘হ্যাঁ’ মানবেন না: জি এম কাদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC