• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Saturday, June 6, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

মুনাফেকির আলামত নিয়ে এনসিপি প্রার্থীর স্ট্যাটাস; জামায়াত-এনসিপি মুখোমুখি চট্টগ্রাম-৮’এ

সমঝোতার চেষ্টার মাঝেই মাঠে জামায়াত প্রার্থী

January 31, 2026
in নির্বাচন, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও আংশিক) আসনে শেষ মুহূর্তে তৈরি হয়েছে নাটকীয় টানাপড়েন। আসনটি নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে সমঝোতার আলোচনা শীর্ষ পর্যায়ে গড়ালেও মাঠের বাস্তবতায় ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত। দলটির নেতাকর্মীরা প্রার্থী নিয়ে নির্বাচন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে প্রকাশ্যে প্রচারণায় নেমেছেন।

নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি এনসিপির প্রধান নাহিদ ইসলাম ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চট্টগ্রাম সফরে এসে পরিস্থিতির জটিলতা অনুধাবন করেন। ওইদিন বোয়ালখালীতে নির্ধারিত কর্মসূচিতে না গিয়ে নাহিদ ইসলাম নগরের একটি হোটেলে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

বৈঠকে জামায়াত নেতারা এনসিপির প্রার্থী জোবাইরুল ইসলাম আরিফকে নিয়ে নিজেদের আপত্তির কথা স্পষ্টভাবে তুলে ধরেন। তাঁদের বক্তব্য ছিল, বর্তমান মাঠপর্যায়ের বাস্তবতায় এই প্রার্থী দিয়ে নির্বাচনে জয় পাওয়া কঠিন। এ সময় তারা ডা. আবু নাছেরের দীর্ঘদিনের জনপ্রিয়তা, সাংগঠনিক ভিত্তি ও স্থানীয় গ্রহণযোগ্যতার বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন।

একই দিনে বোয়ালখালী সফরে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওমর ফারুকের মা রুবি আক্তার চট্টগ্রাম–৮ আসনে উন্মুক্ত নির্বাচন দাবি করেন। তিনি বলেন, “জোটের ভোট ২০ শতাংশ, স্থানীয় ভোট ৮০ শতাংশ। মানুষ স্থানীয় প্রার্থীই চায়।” এ সময় তিনি হয় ডা. নাছেরকে ছাড় দেওয়ার, না হয় আসনটি উন্মুক্ত রাখার আহ্বান জানান।

পরিস্থিতি সামাল দিতে ওইদিনই কুমিল্লায় এনসিপি ও জামায়াতের নেতাদের মধ্যে আরেক দফা রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। বৈঠকে এনসিপির পক্ষ থেকে বিষয়টি পুনরায় আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং স্থানীয়ভাবে সংকট নিরসনের অনুরোধ জানানো হয়।

তবে এসব আলোচনা ও সমঝোতার চেষ্টার মধ্যেও জামায়াত মাঠপর্যায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। দলটির নেতাকর্মীরা মনে করছেন, কেন্দ্রের সিদ্ধান্ত যাই হোক, স্থানীয় বাস্তবতা উপেক্ষা করে নির্বাচন থেকে সরে আসার সুযোগ নেই—এমন হিসাব থেকেই তারা প্রার্থী নিয়ে মাঠে নামার সিদ্ধান্তে অটল রয়েছে।

সম্পর্কিত সংবাদ

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

March 24, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

ডা. শফিকুর রহমানের অভিনব দাবি: উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ চান!

March 10, 2026
এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

March 9, 2026
ভোটকেন্দ্র দখল করলে আরেক ‘৫ আগস্ট’ অবশ্যম্ভাবী: নাহিদ

গোটা দেশে জয় বাংলার পরিবর্তে জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম

March 6, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

বিদেশি চুক্তিতে জামায়াতকে জানানো হয়নি: শফিকুর রহমান

March 6, 2026
Next Post
সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC