• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

নূরের পক্ষে না নামায় গলাচিপায় বিএনপির সব কমিটি বাতিল

February 5, 2026
in নির্বাচন, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
নূরের পক্ষে না নামায় গলাচিপায় বিএনপির সব কমিটি বাতিল

ডেস্ক রিপোর্ট | জাতীয়

সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও চলমান জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ক্রিয়তার অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপির আওতাধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা একই দিন থেকে কার্যকর বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে দলের নেতৃত্বপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করা হবে। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সভা ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সব নেতৃত্বপ্রত্যাশীকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলতাফ খান এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী-৩ আসনে জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে স্থানীয় পর্যায়ে বিএনপির একাংশ নেতাকর্মী নূরের পক্ষে মাঠে না নেমে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের হয়ে কাজ করছেন—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছিল। নির্বাচনী কার্যক্রমে এই নিষ্ক্রিয়তা ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগেই শেষ পর্যন্ত সাংগঠনিক কাঠামো ভেঙে দিয়ে নতুন করে সাজানোর পথে হাঁটল গলাচিপা উপজেলা বিএনপি।

দলটির দায়িত্বশীলরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে মাঠপর্যায়ে দলীয় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা হবে এবং কেন্দ্রীয় রাজনৈতিক কৌশলের সঙ্গে স্থানীয় সংগঠনকে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হবে।

সম্পর্কিত সংবাদ

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

March 24, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

ডা. শফিকুর রহমানের অভিনব দাবি: উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ চান!

March 10, 2026
এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

March 9, 2026
ভোটকেন্দ্র দখল করলে আরেক ‘৫ আগস্ট’ অবশ্যম্ভাবী: নাহিদ

গোটা দেশে জয় বাংলার পরিবর্তে জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম

March 6, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

বিদেশি চুক্তিতে জামায়াতকে জানানো হয়নি: শফিকুর রহমান

March 6, 2026
Next Post
জামায়াত ক্ষমতায় আসলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না

জামায়াত ক্ষমতায় আসলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC