• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

গোলামি না আজাদি—এই লড়াইয়ে দেশ বিভক্ত”: কুমিল্লায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

January 23, 2026
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
গোলামি না আজাদি—এই লড়াইয়ে দেশ বিভক্ত”: কুমিল্লায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধি | কুমিল্লা
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ২১:১৪

দেশের রাজনৈতিক বাস্তবতা এখন দুই বিপরীত ধারায় বিভক্ত—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষায়, “একটি পক্ষ চায় গোলামি, আরেকটি পক্ষ চায় আজাদি।”

বুধবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আগ্রাসনবিরোধী পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

“ভারতের তাঁবেদারি বনাম বাংলাদেশের স্বনির্ভরতা”

হাসনাত আবদুল্লাহ বলেন, “আজ বাংলাদেশের রাজনীতি স্পষ্টভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি পক্ষ ভারতের তাঁবেদারি করতে চায়, আরেকটি পক্ষ চায় বাংলাদেশের আত্মমর্যাদা ও স্বনির্ভরতা। একটি পক্ষ পরাধীনতার রাজনীতি করছে, আর আমরা চাই—দেশের সরকার কে গঠন করবে, সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, বাইরের কেউ নয়।”

প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতার আহ্বান

সাবেক সরকারের সময় নির্বাচনব্যবস্থার ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, “অতীতে পুলিশ ও প্রশাসন ব্যালটে সিল মেরে সরকার বানিয়েছে। কিন্তু এভাবে গঠিত সরকার কি টিকে থাকতে পেরেছে? প্রশাসনের কাজ ভোট বানানো নয়, বরং জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “আপনারা যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করেন, জনগণ আপনাদের সম্মান দেবে। আর যদি তা না করেন, তাহলে বেনজীর ও হারুনের মতো পরিণতির মুখোমুখি হতে হবে।”

চাঁদাবাজি ও ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দেশের একটি রাজনৈতিক পক্ষ চাঁদাবাজ, মাফিয়া ও ‘ভারতীয় গুন্ডামি’র পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, “২০০৯ সালের পর যাঁরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে কিছু দল আবার বিদেশি তাঁবেদারির রাজনীতি শুরু করতে চায়।”

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি

এর আগে একই দিন ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর চান মিয়া মার্কেট এলাকায় শহীদ ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যাঁরা আপসহীন ছিলেন, ওসমান হাদি তাঁদের একজন। দুঃখজনকভাবে, তাঁর হত্যার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বিচার নিশ্চিত হয়নি—এটি জাতির জন্য লজ্জাজনক।”

তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। “ঘোষণা দিয়ে জুমার দিনে প্রকাশ্যে একজনকে হত্যা করা হলো, খুনিরা সীমান্ত পেরিয়ে গেল—কিন্তু কার্যকর ব্যবস্থা দেখা গেল না,” বলেন তিনি।

ঋণখেলাপিদের প্রার্থী করা নিয়ে ক্ষোভ

সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া নিয়েও তীব্র সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “যাঁরা ব্যাংকের টাকা ফেরত দেন না, জনগণের আমানত আত্মসাৎ করেন, তাঁরা সংসদে গিয়ে জনগণের কী সেবা দেবেন? এরা সংসদে যায় শুধু নিজেদের দায় এড়ানোর ব্যবস্থা করতে।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “এই ঋণখেলাপিদের ব্যালটের মাধ্যমে ‘না’ বলার সুযোগ এবার জনগণের হাতে এসেছে। জনগণকেই সেই সিদ্ধান্ত নিতে হবে।”

সম্পর্কিত সংবাদ

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

May 11, 2026
কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

পুকুরের পানির নিচ থেকে ১ ব্যারেল ডিজেল উদ্ধার

April 6, 2026
অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

অফিস ৪ টা পর্যন্ত, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

April 3, 2026
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

March 27, 2026
Next Post
জকসু নির্বাচন: ভিপি–জিএস–এজিএস তিন পদেই শিবির সমর্থিত প্যানেলের জয়

জকসু নির্বাচন: ভিপি–জিএস–এজিএস তিন পদেই শিবির সমর্থিত প্যানেলের জয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC