• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Saturday, June 6, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

নোবেল না পাওয়ায় আমি কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই: ট্রাম্প

January 24, 2026
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
A A
0
নোবেল না পাওয়ায় আমি কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই: ট্রাম্প

ছবি : সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ‘কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন’—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ওই চিঠিতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জোনাস গাহর স্টোরকে দেওয়া ট্রাম্পের ওই চিঠির কপি বার্তা সংস্থাটির কাছেও পৌঁছেছে।

চিঠি পাওয়ার পর নরওয়ের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, ইউরোপীয় মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করে তিনি ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব যৌথভাবে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় উত্তেজনামূলক বক্তব্য কমানোর আহ্বান জানানো হয় এবং ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার অনুরোধ করা হয়।

এর অল্প সময়ের মধ্যেই ট্রাম্প লিখিতভাবে জবাব দেন। যুক্তরাষ্ট্র প্রশাসন পরে ওই চিঠি অন্যান্য দেশেও ব্যাপকভাবে শেয়ার করে।

চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় জোনাস, আপনার দেশ সিদ্ধান্ত নিয়েছে আটটি যুদ্ধ থামানোর জন্য আমাকে নোবেল শান্তি পুরস্কার না দিতে। তাই আমি আর শুধু শান্তির কথাই ভাবতে বাধ্য নই। যদিও শান্তি সবসময়ই প্রাধান্য পাবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও যথার্থ, তা নিয়েও ভাবতে পারি।’

চিঠিতে তিনি আবারও ডেনমার্কের গ্রিনল্যান্ডের ওপর সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেন। ট্রাম্প লেখেন, ‘ডেনমার্ক রাশিয়া বা চীনের হাত থেকে এই ভূখণ্ড রক্ষা করতে পারবে না। তাহলে তাদের মালিকানার অধিকারই বা কোথা থেকে এলো? গ্রিনল্যান্ডের মালিকানা সংক্রান্ত কোনো লিখিত দলিল নেই। শত শত বছর আগে একটি নৌকা সেখানে ভিড়েছিল বলেই ডেনমার্ক মালিকানা দাবি করছে, যেখানে আমাদের নৌকাও সেখানে ভিড়েছিল।’

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রকাশ্যে প্রচারণা চালিয়ে আসছেন। ২০২৫ সালে পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধান প্রকাশ্যে তাকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছিলেন। তবে গত বছর নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সম্প্রতি হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি ট্রাম্পকে তার স্বর্ণপদক উপহার দেন।

এর আগে নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়ে দেয়, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর, ভাগ বা বাতিল করা যায় না। নরওয়ের প্রধানমন্ত্রীও একাধিকবার ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়েছেন, নোবেল পুরস্কার একটি স্বাধীন কমিটি প্রদান করে—নরওয়ের সরকার নয়।

Tags: ট্রাম্পনরওয়েনোবেল

সম্পর্কিত সংবাদ

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সফটওয়্যার সংকট: রাফেল চুক্তিতে ভারত কেন পূর্ণ মূল্য দিয়েও অর্ধেক বিমান পাচ্ছে

সফটওয়্যার সংকট: রাফেল চুক্তিতে ভারত কেন পূর্ণ মূল্য দিয়েও অর্ধেক বিমান পাচ্ছে

April 6, 2026
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে : ট্রাম্প

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে : ট্রাম্প

April 6, 2026
ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

March 24, 2026
ইসরায়েলে বৃষ্টির মতো নামছে ইরানি ক্ষেপণাস্ত্র, ১০ ঘণ্টায় ৭ দফা হামলা

ইসরায়েলে বৃষ্টির মতো নামছে ইরানি ক্ষেপণাস্ত্র, ১০ ঘণ্টায় ৭ দফা হামলা

March 24, 2026
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

ইরান আগে ফোন করেছে, আমি করিনি: ট্রাম্প

March 24, 2026
Next Post
বিশেষ সাক্ষাৎকার (চট্টগ্রাম-৭): মোমবাতি প্রতীকই এখন রাঙ্গুনিয়ার আপামর জনতার আস্থার প্রতীক

বিশেষ সাক্ষাৎকার (চট্টগ্রাম-৭): মোমবাতি প্রতীকই এখন রাঙ্গুনিয়ার আপামর জনতার আস্থার প্রতীক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC