সাম্প্রতিক ভেনেজুয়েলায় সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এক বিস্ফোরণ মন্তব্য ট্রাম্পের। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন নেই। বিশ্বজুড়ে তার নেওয়া নীতিগুলো নিয়ন্ত্রণে নিজস্ব নৈতিকতাই যথেষ্ট বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কি না সেই প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এটি নির্ভর করে আপনি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কিভাবে দিচ্ছেন তার ওপর।
এমন এক সময়ে ট্রাম্প এই মন্তব্য করেন যখন মার্কিন প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে। এদিকে গত শনিবার ভোরে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে এবং নিউইয়র্কের বিচারিক আদালতে তোলা হয়েছে। এদিকে ট্রাম্পের দাবি,ভেনেজুয়েলা দেশটি হোয়াইট হাউজ নিয়ন্ত্রণে নিয়েছে।
বিভিন্ন রাষ্ট্র এটি তীব্র সমালোচনা করে দাবি করেন, এই ঘটনা স্পষ্ট জাতিসংঘ সনদের লঙ্ঘন। জাতিসংঘের সনদে বলা আছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখন্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে কোনো প্রকার বল প্রয়োগ বা হামলার হুমকি দিতে পারে না এবং এমন কর্মকান্ডে জড়াতে পারে না।















