বিপিএলের চলতি আসরে হ্যাট্রিকের তালিকায় যোগ হলো আরেকটি অধ্যায়। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দুর্দান্ত এক স্পেলে হ্যাট্রিক করে ইতিহাস গড়লেন রংপুর রাইডার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুইবার হ্যাট্রিক করার অনন্য কীর্তি গড়লেন মৃত্যুঞ্জয়।
দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাটে নেমে নোয়াখালী এক্সপ্রেস ১৯.৫ ওভার খেলে ১৪৮ রানে অলআউট হয়। ইনিংসের একদম শেষ দিকে মৃত্যুঞ্জয় হ্যাট্রিক করেন বল হাতে। শেষ তিন বলে যথাক্রমে মাহিদুল ইসলাম অঙ্কন,জহির খান ও বিলাল সামিকে আউট করেন।
এটি বিপিএলের ১০ হ্যাট্রিক এবং মৃত্যুঞ্জয় নবম বলার হিসেবে এই কীর্তি করেন।
চলতি বিপিএলে এর আগে নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানাও একটি হ্যাটট্রিক করেছিলেন। ফলে একই আসরে দুইটি হ্যাটট্রিকের সাক্ষী হলো এবারের বিপিএল।
















