• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

এনসিপিতে নীরব ভাঙন: দল আছে, রাজনীতি নেই

January 27, 2026
in নির্বাচন, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেনি: এনসিপি

জোট রাজনীতিতে ভাঙন মানেই যে উচ্চকণ্ঠ বিদায়, সংবাদ সম্মেলন আর পদত্যাগ, তা নয়। কোনো কোনো ভাঙন ঘটে নিঃশব্দে, কোনো আনুষ্ঠানিক ঘোষণার তোয়াক্কা না করেই। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে ঠিক সেই নীরব রাজনৈতিক বিচ্ছেদের মধ্য দিয়েই যাচ্ছে।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের ঘোষণার পর এনসিপির একাংশ প্রকাশ্যে দল ছেড়েছেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই জোট তাদের রাজনৈতিক বিশ্বাস ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটি অংশ, যারা দল ছাড়েননি, অথচ কার্যত দল থেকে সরে দাঁড়িয়েছেন। প্রকাশ্য ভাঙনের বাইরে এই নীরব অবস্থানই এখন এনসিপির সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কোনো আকস্মিক পরিস্থিতি নয়; বরং একটি সচেতন কৌশলগত অবস্থান।

ফরমাল এক্সিট বনাম ইনফরমাল রেজেকশন

দলত্যাগ মানে শুধু পদ ছেড়ে চলে যাওয়া নয়; অনেক সময় তা আদর্শিক প্রতিবাদের ভাষা। যারা এনসিপি ছেড়েছেন, তারা অন্তত তাদের আপত্তির দায় স্বীকার করেছেন। কিন্তু যারা থেকে গেছেন, তারা প্রকাশ্যে কিছু না বলেও কার্যত জানিয়ে দিচ্ছেন, জোটের এই সিদ্ধান্ত তাদের নয়।

রাজনীতির ভাষায় একে বলা হয় ‘ইনফরমাল রিজেকশন’। দলীয় পরিচয় বহাল থাকে, কিন্তু দলীয় সিদ্ধান্তের সঙ্গে মানসিক ও রাজনৈতিক সংযোগ ছিন্ন হয়। এর ফল হিসেবে দেখা যাচ্ছে—দলীয় কর্মসূচিতে অনীহা, ঝুঁকি নিতে অনিচ্ছা এবং কেন্দ্রীয় রাজনৈতিক ভাষা থেকে দূরত্ব।

ভেতরের ভয়: দলীয় পরিচয় এখন বোঝা

এক সময় রাজনৈতিক দলের পরিচয় ছিল শক্তির উৎস। কিন্তু জামায়াতের সঙ্গে জোটের পর এনসিপির সেই পরিচয় অনেকের কাছে হয়ে উঠেছে বোঝা। এই বাস্তবতা অস্বীকার করছেন না দলটির নেতারাও।

ফলে মাঠপর্যায়ে একটি স্পষ্ট মানসিকতা তৈরি হয়েছে, দল সামনে থাকলে ক্ষতি, ব্যক্তি সামনে থাকলে টিকে থাকা সহজ। এর ফলেই দেখা যাচ্ছে দলীয় ব্যানারের বদলে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা।

নমিনেশনপ্রাপ্তদের প্রচারণা: Collective Politics-এর মৃত্যু

নির্বাচন সাধারণত কোনো দলের ঐক্য ও শক্তির সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু এনসিপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের প্রচারণায় সেই সম্মিলিত রাজনীতির চিহ্ন প্রায় অনুপস্থিত।

কেউ নিজের নামেই প্রচারণা চালাচ্ছেন, কেউ সচেতনভাবে দলীয় পরিচয় আড়াল করছেন, আবার কেউ কেবল আইনি বা প্রশাসনিক লড়াইয়ে সীমাবদ্ধ। দলীয় মিছিল, কেন্দ্রীয় বার্তা বা সমন্বিত কৌশল; কোনোটিই দৃশ্যমান নয়।

এই চিত্র স্পষ্ট করে দিচ্ছে, এনসিপি আর একটি সমষ্টিগত রাজনৈতিক শক্তি (collective political force) হিসেবে কাজ করছে না; বরং এটি হয়ে উঠছে বিচ্ছিন্ন ব্যক্তিগত প্রচারণার (parallel individual campaigns) একটি ঢিলা কাঠামো।

হাসনাতের একাকী লড়াই: সারজিসের অন্যরকম নিরবতা

দলটির ভেতরের সংকট সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়েছে দুটি ঘটনায়। একদিকে হাসনাত—যিনি প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কার্যত একাই আইনি লড়াই চালাচ্ছেন। এখানে দলীয় উপস্থিতি প্রায় নেই। বিশ্লেষকদের মতে, এটি কেবল সাংগঠনিক দুর্বলতা নয়; বরং সচেতন রাজনৈতিক আত্মরক্ষা। দলকে সামনে আনলে নিজের অবস্থান দুর্বল হতে পারে, এই হিসাব থেকেই তিনি ব্যক্তিগত ও আইনি পথ বেছে নিয়েছেন।

অন্যদিকে সারজিসের প্রায় সম্পূর্ণ নীরবতা। রাজনৈতিক মহলে এটিকে ‘স্ট্র্যাটেজিক ওয়েটিং’ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যৎ পুনর্বিন্যাসে সুবিধাজনক অবস্থান নেওয়ার আশায় এখন কোনো অবস্থান না নেওয়াই তার কৌশল। কিন্তু এই নীরবতাও দলকে আরও ফাঁকা করে দিচ্ছে।

মূল সংকট: সিদ্ধান্তের দায় কার?

এনসিপির বর্তমান অবস্থার কেন্দ্রে রয়েছে একটি বিষয়,জোট সিদ্ধান্তের মালিকানা সংকট। জামায়াতের সঙ্গে জোট ছিল স্পষ্টতই উপর থেকে চাপানো সিদ্ধান্ত। মাঠপর্যায়ের নেতা-কর্মী বা মধ্যম সারির নেতৃত্ব এই সিদ্ধান্তে নিজেদের প্রতিফলন খুঁজে পাননি।

ফলে তাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিদ্ধান্ত যদি আমার না হয়, দায় কেন আমি নেব?

রাজনীতিতে এই মনোভাবই সবচেয়ে বিপজ্জনক। কারণ এখান থেকেই দল ভাঙে, ঘোষণায় নয়, বাস্তবে।

দল আছে, কিন্তু দলীয় রাজনীতি নেই

আজ এনসিপির দিকে তাকালে দেখা যায়-
কাগজে দল আছে,
নির্বাচন কমিশনের তালিকায় দল আছে,
ব্যালটে প্রতীক আছে।

কিন্তু বাস্তবে নেই সম্মিলিত লড়াই, নেই যৌথ স্বপ্ন, নেই রাজনৈতিক আত্মত্যাগ। এনসিপি ক্রমেই পরিণত হচ্ছে একটি অস্থায়ী রাজনৈতিক প্ল্যাটফর্মে, যেখানে প্রত্যেকে নিজের সুবিধামতো অবস্থান নিচ্ছেন।

রাজনৈতিক ইতিহাস বলছে, এই ধরনের অবস্থা দীর্ঘস্থায়ী হয় না। নির্বাচনের পর সাধারণত এমন দলগুলো বড় ভাঙনের মুখে পড়ে; কেউ নতুন জোটে যায়, কেউ রাজনীতি ছাড়ে, কেউ নতুন পরিচয়ে ফিরে আসে।

এনসিপির ক্ষেত্রেও ভিন্ন কিছু হওয়ার লক্ষণ নেই। সমস্যা এখন আর শুধু জামায়াত জোট নয়; সমস্যা হলো, এই সিদ্ধান্ত দলটিকে একসঙ্গে রাখার ক্ষমতাই কেড়ে নিয়েছে।

আর তাই রাজনৈতিক অঙ্গনে এখন একটি কথাই ঘুরছে-
এনসিপি ভাঙেনি, কিন্তু তার দলীয় রাজনীতি ভেঙে পড়েছে।

সম্পর্কিত সংবাদ

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

March 24, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

ডা. শফিকুর রহমানের অভিনব দাবি: উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ চান!

March 10, 2026
এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

March 9, 2026
ভোটকেন্দ্র দখল করলে আরেক ‘৫ আগস্ট’ অবশ্যম্ভাবী: নাহিদ

গোটা দেশে জয় বাংলার পরিবর্তে জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম

March 6, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

বিদেশি চুক্তিতে জামায়াতকে জানানো হয়নি: শফিকুর রহমান

March 6, 2026
Next Post
রমজান সামনে, এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

রমজান সামনে, এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC