• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Saturday, June 6, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

তারেকই প্রধানমন্ত্রী—বিশ্বাস ৪৭% মানুষের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

February 1, 2026
in নির্বাচন, রাজনীতি
A A
0
বিএনপি এত খারাপ হলে পদ ছাড়েননি কেন: জামায়াতকে তারেক

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, জনমতের পাল্লা তত স্পষ্টভাবে বিএনপির দিকে ঝুঁকছে—এমনই দাবি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। প্রতিষ্ঠানটির সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক উত্তরদাতা মনে করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

ইনোভেশন কনসাল্টিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’–এর তৃতীয় ধাপের ফলাফলে উঠে এসেছে, ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। জরিপে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নাম উল্লেখ করেছেন ২২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। ২ দশমিক ৭ শতাংশ নাহিদ ইসলামের কথা বলেছেন, আর ২২ দশমিক ২ শতাংশ জানিয়েছেন—এ বিষয়ে তাঁরা এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের এই ফল প্রকাশ করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। বিআরএআইএন ও ‘ভয়েস ফর রিফর্ম’ নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই জরিপ পরিচালিত হয়।

জানা যায়, চলতি বছরের ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে ৬৪ জেলার গ্রাম ও শহর এলাকা থেকে ৫ হাজার ১৪৭ জন ভোটারের সঙ্গে টেলিফোনে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়। ভোটার উপস্থিতি, আইনশৃঙ্খলা, নিরপেক্ষ নির্বাচন, ভোটের সিদ্ধান্ত ও দলীয় পছন্দসহ ছয়টি সূচকে মতামত নেওয়া হয়েছে।

জরিপ বিশ্লেষণে বলা হয়েছে, আগের রাউন্ডগুলোর তুলনায় বিএনপির প্রতি সমর্থন উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে যারা আগে জামায়াত বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে ছিলেন, তাঁদের একটি অংশ এখন বিএনপির দিকে ঝুঁকছেন। এমনকি আওয়ামী লীগের সাবেক ভোটারদের মধ্যেও বিএনপিকে সমর্থনের প্রবণতা বাড়ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের আগের ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। ১৩ দশমিক ২ শতাংশ ঝুঁকছেন জামায়াতের দিকে, আর ৪১ দশমিক ৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।

এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ী প্রসঙ্গে প্রশ্ন করা হলে ৫২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, আগামীকাল নির্বাচন হলে তাঁদের এলাকায় বিএনপির প্রার্থীই জিততে পারেন। আগের জরিপের তুলনায় এ হার বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

জরিপে আরও উঠে এসেছে, সিদ্ধান্তহীন ভোটারদের বড় একটি অংশ এখন বিএনপিকে বেছে নিচ্ছেন। সম্ভাব্য মোট ভোটের ২৬ দশমিক ৬ শতাংশ এসেছে এই অনিশ্চিত ভোটার গোষ্ঠী থেকে, যা দলটির জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোট আয়োজনের বিষয়েও মতামত নেওয়া হয়। এতে প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে ২২ শতাংশ জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে অবগত নন।

সব মিলিয়ে জরিপের ফল বলছে, নির্বাচনের আগে রাজনৈতিক মাঠে শক্ত অবস্থান তৈরি করছে বিএনপি, আর জনমতের দিক থেকে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান।

সম্পর্কিত সংবাদ

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

March 24, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

ডা. শফিকুর রহমানের অভিনব দাবি: উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ চান!

March 10, 2026
এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

এক তরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

March 9, 2026
ভোটকেন্দ্র দখল করলে আরেক ‘৫ আগস্ট’ অবশ্যম্ভাবী: নাহিদ

গোটা দেশে জয় বাংলার পরিবর্তে জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম

March 6, 2026
‘যারা নিজেরাই গুপ্ত ছিল, তারাই মজলুমদের গুপ্ত বলছে’: জামায়াত আমির

বিদেশি চুক্তিতে জামায়াতকে জানানো হয়নি: শফিকুর রহমান

March 6, 2026
Next Post
বিএনপি এত খারাপ হলে পদ ছাড়েননি কেন: জামায়াতকে তারেক

বিভ্রান্তকারীদের বলুন, ‘তোমরা গুপ্ত’ - তারেক রহমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC