ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক শিশু আহত হয়েছেন। এছাড়া ভোটকেন্দ্রর মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

















