• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

নির্বাচনে জাল ভোটের প্রমাণ পেল টিআইবি, ২১ শতাংশ আসনে অনিয়ম

February 16, 2026
in নির্বাচন, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
চট্টগ্রামে ফ্যাক্টর হতে পারে ৩ লাখ তরুণ ভোটার

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু’ বলে মনে করলেও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জাল ভোট পড়ার তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতি পাঁচটি আসনের মধ্যে একটির বেশি আসনে কারচুপির ঘটনা ঘটেছে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী এই বিশ্লেষণ তুলে ধরা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

টিআইবির করা ৭০টি আসনের তথ্য বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিশ্লেষিত আসনগুলোর মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে ‘এক বা একাধিক’ জাল ভোট পড়ার প্রমাণ পাওয়া গেছে। একইসঙ্গে, ১৪ দশমিক ৩ শতাংশ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও ঘটে।

সংবাদ সম্মেলনে টিআইবি আরও জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে ১২৫টি। নির্বাচন-পরবর্তী সময়েও এই সহিংসতা অব্যাহত ছিল বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন শুরুর দিকে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেলেও ক্রমান্বয়ে পুরোনো রাজনৈতিক চর্চা ফিরে আসে। দল ও জোটের মধ্যে আন্তঃদলীয় কোন্দল, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা বৃদ্ধি পায়। পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচনবিরোধী তৎপরতার ফলে অস্থিতিশীলতা এবং ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দেয় বলে পর্যবেক্ষণ টিআইবির।

অর্থ-শক্তির অপব্যবহার প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “পূর্বের ন্যায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম ও পেশী ব্যবহার অব্যাহত রেখেছেন। বিশেষ করে অর্থ ও ধর্মের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।”

আচরণবিধি লঙ্ঘনে শীর্ষে প্রার্থীরা

টিআইবির তথ্য অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ৯৯ শতাংশই আচরণবিধির ৫৮টি বিষয়ের মধ্যে কোনও না কোনওটি লঙ্ঘন করেছেন। অনলাইন ও অফলাইন প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের প্রায় প্রতিটি স্তরে এই লঙ্ঘন দেখা গেছে।

ইফতেখারুজ্জামান স্বীকার করেন, “নির্বাচন কমিশন অনেক চেষ্টা করলেও সক্ষমতার ঘাটতির কারণে অনেক বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে সকল শ্রেণির ভোটারদের জন্য পরিপূর্ণ সম-অধিকারভিত্তিক সুস্থ, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি।”

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ মেলেনি’

নির্বাচনে কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “পেছনে কোনও ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, তবে আমাদের পর্যবেক্ষণে আমরা সরাসরি কোনও ইঞ্জিনিয়ারিং পাইনি। আমাদের বিবেচনায় নির্বাচন তুলনামূলক সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতামূলক হয়েছে।”

আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে

নির্বাচন থেকে আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় তা ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ হয়েছে কি না—এমন প্রশ্ন উঠলে ইফতেখারুজ্জামান বলেন, “তৃণমূল পর্যায়ে অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেছেন। তারা ভোট দিয়েছেন। আওয়ামী লীগের শতভাগ নেতাকর্মী ভোট দেননি—এটা বলার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ কি না—এ নিয়ে আরও প্রশ্ন উঠবে বলে তিনি মনে করেন।

প্রতিবেদনে বিএনপির ঋণগ্রস্ত নির্বাচিত প্রার্থীদের প্রসঙ্গ উঠে এলেও টিআইবি স্পষ্ট করে বলে, ঋণগ্রস্ত ও ঋণখেলাপি কিন্তু এক বিষয় নয়। আইন অনুযায়ী তারা ঋণখেলাপি বিবেচিত হন না বলেও জানায় সংস্থাটি।

সম্পর্কিত সংবাদ

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

কণ্ঠভোটে পাস: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে নতুন আইন

April 9, 2026
হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

March 24, 2026
পেট্রোডলার-যুগের শেষ কি ইরান সংঘাতের মাধ্যমে শুরু হবে?

পেট্রোডলার-যুগের শেষ কি ইরান সংঘাতের মাধ্যমে শুরু হবে?

March 19, 2026
হামলার আতঙ্কে ইসরায়েলে বাড়ছে মানসিক রোগী

মধ্যপ্রাচ্য যুদ্ধ কীভাবে শেষ হতে পারে?

March 19, 2026
‘যদি সুযোগ আসে’ তাহলে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে চান তামিম ইকবাল

‘যদি সুযোগ আসে’ তাহলে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে চান তামিম ইকবাল

March 14, 2026
Next Post
রোজার আগেই বিদায় নিচ্ছেন ড. ইউনূস: ১৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রধানমন্ত্রীর শপথ

নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: ড. ইউনূসের প্রত্যাশা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC