বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনও চোখে পড়ার মতো নয়। সরকার এখনো অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সরকারের স্পষ্ট ব্যর্থতা।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, তারা আশা করছেন নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। তার মতে, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো রয়েছে, তবে প্রচারণা শুরু হলে প্রকৃত অবস্থা আরও স্পষ্ট হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















