• About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors
Thursday, June 4, 2026
  • Login
Diplotic Bangla
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
English
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
No Result
View All Result
Diplotic Bangla
English

চবি শিক্ষক ধরে প্রক্টর অফিসে হস্তান্তর চাকসু নেতাদের

January 24, 2026
in শিক্ষা
Reading Time: 1 min read
A A
0
চবি শিক্ষক ধরে প্রক্টর অফিসে হস্তান্তর চাকসু নেতাদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ রোমান শুভকে ধরে প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করেছে চাকসু নেতারা। শনিবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে এ ঘটনা ঘটে।

চাকসু নেতাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সমর্থন, শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা এবং আওয়ামীপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। তারা দাবি করেন, এসব অভিযোগে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে তদন্ত চলমান রয়েছে।

চাকসু নেতারা জানান, তদন্তাধীন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের চিঠি পাওয়ার পর অধ্যাপক রোমান শুভ পরীক্ষার হলে দায়িত্ব পালন করতে আসেন। পরীক্ষা চলাকালে চাকসু নেতারা আইন অনুষদ পরিদর্শনে গেলে জানতে পারেন, তিনি ১ নম্বর গ্যালারিতে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় চাকসু নেতাদের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে কিছুদূর ধাওয়া করে তাকে আটক করা হয় এবং প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে আইন অনুষদের এই শিক্ষকের বিরুদ্ধে। তার দাবি, অভিযুক্ত শিক্ষক ছাত্রলীগকে প্রত্যক্ষভাবে সহায়তা দিতেন এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে দিকনির্দেশনা প্রদান করতেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ওই শিক্ষক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তদন্ত চলমান থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষার দায়িত্ব পেয়ে ক্যাম্পাসে আসেন। শিক্ষার্থীরা তার কাছে প্রশ্ন করলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় পড়ে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবি বলেন, অধ্যাপক রোমান শুভকে এখনো সাময়িক বরখাস্ত বা কোনো শাস্তি দেওয়া হয়নি। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত চলাকালীন তিনি ক্লাস নিচ্ছেন না, তবে পরীক্ষার দায়িত্ব ভিন্ন বিষয়। পরীক্ষার ডিউটি ডায়রি অনুযায়ী নির্ধারিত হয় বলেও তিনি জানান।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তদন্তাধীন কোনো শিক্ষক পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমে অংশ নেওয়ার কথা নয়। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যার ফলাফল অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আসে। এরপর বিষয়টি পুনরায় যাচাইয়ের জন্য দ্বিতীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অধ্যাপক রোমান শুভকে ধরে আনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, তার কাছে প্রাপ্ত তথ্যে এটি কোনো ‘মব’ পরিস্থিতি ছিল না। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষক পতিত সরকারের একজন সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, কেউ তার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে যে তাকে মবের মুখে পড়তে হতে পারে, সে কারণেই তিনি পালানোর চেষ্টা করেন।

প্রক্টর আরও বলেন, যদি ওই শিক্ষক আগেই প্রশাসনকে তার নিরাপত্তা শঙ্কার কথা জানাতেন, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারত। এতে করে কোনো শিক্ষকের মানহানি হওয়ার সুযোগ থাকত না।

সম্পর্কিত সংবাদ

চবি উপাচার্যের সঙ্গে ছাত্রসেনার সৌজন্য সাক্ষাৎ: ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান

চবি উপাচার্যের সঙ্গে ছাত্রসেনার সৌজন্য সাক্ষাৎ: ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান

April 3, 2026
ইফতার মাহফিলের বদলে ক্যারিয়ার কর্মশালা, ব্যতিক্রমী আয়োজন যুল ইয়ামিনের

ইফতার মাহফিলের বদলে ক্যারিয়ার কর্মশালা, ব্যতিক্রমী আয়োজন যুল ইয়ামিনের

March 9, 2026
“জান দেব, জুলাই দেব না”—শহীদ ওসমান হাদিকে নিয়ে ঢাবি পরীক্ষায় প্রশ্ন

“জান দেব, জুলাই দেব না”—শহীদ ওসমান হাদিকে নিয়ে ঢাবি পরীক্ষায় প্রশ্ন

February 24, 2026
পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

February 22, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকারবিরোধী’ গানের অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকারবিরোধী’ গানের অনুষ্ঠান

February 14, 2026
কান ধরে উঠবস: দুঃখপ্রকাশ করে ডাকসু ছাড়লেন সর্বমিত্র চাকমা

ঘোষণা দিয়েও পদ ছাড়লেন না সর্ব মিত্র চাকমা

February 1, 2026
Next Post
চবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫২.৩৯ শতাংশ

চবিতে এক সিন্ডিকেট সভায় ১৫৩ নিয়োগ, উপ-উপাচার্যদের মেয়ে ও ভাগনেও তালিকায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

ফ্যাক্ট চেক: আওয়ামী লীগ নয়, মতাদর্শিক কারণেই খুন আল্লামা ফারুকী

February 22, 2026
মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

মোমবাতি-দাঁড়িপাল্লার মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাউজান; প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

February 5, 2026
হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

হাইকোর্টস্থ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) মাজারে ওরশ বন্ধ ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জের অভিযোগ

January 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে সুন্নি নেতাসহ নিহত ২, আহত ৩০

March 24, 2026
billionaires

বিলিওনিয়ার হওয়াটা কি আসলেই খারাপ?

0
রহস্য

দ্য মিস্ট্রি অফ ফ্ল্যানেন আইলস লাইটহাউজ

0
রহস্য

রহস্য গল্প : ওয়েস্ট মেসা মার্ডারস (সত্য ঘটনা অবলম্বনে)

0
নতুন বছর নয়, নতুন হিসাব

নতুন বছর নয়, নতুন হিসাব

0
কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ, সম্পত্তি নিয়ে পরিবারে দ্বন্দ্ব

May 20, 2026
নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

নিয়ন্ত্রণের পরও কেন বাড়ছে হাম?

May 14, 2026
শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার

May 11, 2026
সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

May 11, 2026

ডিপ্লোটিক বাংলা সত্য, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমরা চটকদার শিরোনামের বাইরে গিয়ে উপেক্ষিত মানুষের বাস্তব গল্প তুলে ধরি। আমাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনা এবং পাঠকদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া—কারণ সচেতন নাগরিকই পরিবর্তনের পথ দেখায়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
No Result
View All Result
  • About
  • Contact
  • Methodology
  • Violation Policy
  • Editorial Policy
  • Correction Policy
  • Privacy Policy
  • Reader Submissions
  • Our Team
  • Funding & Donors

© 2025 DIPLOTIC

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • মুলপাতা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • কূটনীতি
  • খেলা
  • জীবনযাপন
  • নির্বাচন
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য

© 2025 DIPLOTIC