সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯২৬৫ জন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৭টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করে তা জানতে পারবেন। এছাড়া নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি ৬১ জেলায় (পার্বত্য ৩ জেলা ব্যতীত) একযোগে গ্রহণ করা হয়। পরীক্ষার ফলাললের ভিত্তিতে শর্তসাপেক্ষে সর্বমোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

















