বিজনেস ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় বাংলাদেশেও এ মূল্যবান ধাতুর দামে বড় পরিবর্তন এসেছে। জানা গেছে, গত ১০ দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২২% পর্যন্ত কমেছে।বাংলাদেশেও এর ধাক্কা লেগেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ মার্চ এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম কমানোর যে ঘোষণা দিয়েছিল, মঙ্গলবার (২৪ মার্চ) সেই নির্ধারিত দামেই বাজারে কেনাবেচা চলছে।
দুই দফায় ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা কমানোর ফলে এখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৭ হাজার টাকার নিচে নেমে এসেছে।
সবশেষ নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ছিল। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকায় নেমে এসেছে।
















